খলিল চৌধুরী
সৌদি আরব প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২২ ২৩:১২:০৯ || আপডেট: ২০১৯-০১-২২ ২৩:১২:০৯
খলিল চৌধুরী : সৌদিতে থেমে নেই একেরপর এক নারী গৃহকর্মী নির্যাতন। গৃহকর্মী হিসেবে কর্মরত ছিলেন এমন ১২৮ নারী শ্রমিক শারীরিক এবং মানসিক নির্যাতনের শিকার হয়ে গত ২০ জানুয়ারি আবারো দেশে ফিরেছেন। সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে ফেরেন। নির্যাতনের শিকার সৌদি ফেরত নারীদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মধ্যে রয়েছেন একজন নারী দুর্বলতার কারণে কথা পর্যন্ত বলতে পারছেন না। জানিয়েছেন জনশক্তি রপ্তানি ব্যুরোর প্রতিনিধি বিআরএসি মাইগ্রেশন প্রোগ্রামের মতে, শারীরিক ও মানসিক সর্বপরি অমানবিক নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রায় দেড় হাজারও বেশি নারী গত বছর সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।