চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া আবাহনীর সহ-সভাপতি হাজী দুল্লা রহিমের ইন্তেকাল : জানাজা সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:৫২:৪৩ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:৫২:৪৩

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার আবাহনী ক্রীড়া চক্রের সহ-সভাপতি ও কৃতি খেলোয়াড় এবং পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক হাজী দুল্লা রহিম গতকাল সোমবার ভোর রাতে সদরের সেন্ট্রাল হসপিটালে ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে————-রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬০ বছর। এসময় তিনি স্ত্রী ও ১ ছেলে ১ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন এবং অসংখ্য গুনগ্রাহী রেখে যান। গতকাল আছরের নামাজের পর পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার জানাজায় পটিয়া উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোজাফ্ফর আহমদ চৌধুরী টিপু, দক্ষিণ জেলা আ’লীগ সহ-সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন, পটিয়া আবাহনী ক্রীড়া চক্রের সাধারণ সম্পাদক অধ্যক্ষ জসীম উদ্দিন, পটিয়া ক্লাবের সাধারণ সম্পাদক সামশুল আলম বাবু, পটিয়া ইন্দ্রপোল লবণ মিল মালিক সমিতির সাধারণ সম্পাদক সাবেক কমিশনার ফজলুল হক, বিএনপি নেতা তৌহিদুল আলম, আ’লীগ নেতা নাজিম উদ্দিন পারভেজ, ওয়াহিদুস ছমদ হেলাল, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা সহ সর্বস্তরের পেশাজীবী এবং ক্রীড়াপ্রেমী ও শত শত মুসল্লী শরীক হন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা শোকাহত পরিবার বর্গের প্রতি সমবেদনা জানান। এছাড়াও তার মৃত্যুতে পটিয়া আবাহনী ক্রীড়া চক্র, পটিয়া ব্রাদার্স ইউনিয়ন, পটিয়া শেখ রাসেল ক্রীড়া চক্র, মোহামেডান স্পোর্টিং ক্লাব, আবদুস সোবহান ফুটবল দল, বাংলাদেশ ভয়েস ক্লাব, পটিয়া ফুটবল একাডেমী, কালারপোল ক্রীড়া সংস্থা, পটিয়া ফুটবল খেলোয়াড় সমিতি, পটিয়া রেফারী সমিতি, পটিয়া ক্রিকেট এসোসিয়েশনের পক্ষ থেকেও গভীর শোক প্রকাশ করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *