চট্টগ্রাম, , শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়া পৌর বিএনপির দপ্তর সম্পাদকের মৃত্যুতে ইদ্রিস মিয়ার নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন

প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:৫৫:৫০ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:৫৫:৫০

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক ও ক্রীড়া সংগঠক হাজী দুল্লা রহিম এর মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ ইদ্রিস মিয়া, সহ-সভাপতি আবু জাফর ফারুকী, সিনিয়র যুগ্ম-সম্পাদক মো. নাছির উদ্দিন, যুগ্ম-সম্পাদক দিদারুল আলম সিকদার, আব্দুল আজিজ, মো. শওকত, যুবদল সাধারণ সম্পাদক আব্দুল করিম মেম্বার, মামুন সিকদার, সোহেল সিকদার, আবু জাফর।

পটিয়া উপজেলা ছাত্রদল সভাপতি এস.এম সুমন প্রমুখ। এসময় সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ইদ্রিস মিয়া বলেন, হাজী দুল্লা রহিম একজন দেশ প্রেমিক ক্রীড়ানুরাগী ও সংগঠক ছিলেন এবং পৌরসভা বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *