রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২২ ০০:০৪:০৫ || আপডেট: ২০১৯-০১-২২ ০০:০৪:০৫
রফিকুল অালম : ঢাকাস্থ জাতীয় স্থানীয় সরকার ইনষ্টিটিউট (এনআইএলজি) কর্তৃক ৩ দিন ব্যাপী (১৯-২১ জানুয়ারী ২০১৯ ইং) “পৌরসভা প্রশাসন অভিহিতকরণ কোর্স ” শীর্ষক প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ উপলক্ষে ইনষ্টিটিউট হল রুমে এক সভা অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন,মুহাম্মদ নুরুল ইসলাম,অতিরিক্ত সচিব,স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের পুলিশ ও এমটিএমসি। সভাপতিত্ব করেন, গোলাম ইয়াহিয়া, অতিরিক্ত সচিব। সভা সঞ্চালন করেন শাবরিন শবনম।
সভায় বক্তব্য রাখেন, ফটিকছড়ি পৌরসভার কাউন্সিলর সাংবাদিক রফিকুল আলম চৌধুরী,কাউন্সিলর গোলাপ মওলা গোলাফ সহ কোর্সে আরো ৫ টি পৌরসভার কাউন্সিলর অংশ গ্রহন করেন। সমাপনি দিনে সভায় প্রতিটি পৌরসভা হতে এক জন কাউন্সিলর বক্তব্য রাখেন। সভা শেষে প্রধান অতিথি সনদপত্র বিতরণ করেন।