অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২২ ০১:০৯:৫৯ || আপডেট: ২০১৯-০১-২২ ০১:০৯:৫৯
বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালীতে আগুনে পুড়ে ভষ্মিভূত হয়েছে লোকনাথ সেবাশ্রম। গত২০ জানুয়ারী রবিবার রাত্রে উপজেলার সারোয়াতলীর পূর্ব খিতাপচর নাথপাড়া সার্বজনীন শ্রী শ্রী লোকনাথ সেবাশ্রমে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। সেবাশ্রম পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক রবিন নাথ জানান, আগুনে লোকনাথ সেবাশ্রমের তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
খবর পেয়ে সোমবার সারোয়াতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বেলাল হোসেন, উপদেষ্টা ঝুলন চৌধুরী, ইউপি সদস্য শহিদুল আলম, সুরেশ চৌধুরী, লোকনাথ ব্রহ্মচারী সেবক সংঘের জেলা প্রকাশনা সম্পাদক অপু বৈদ্য, সেবাশ্রম পরিচালনা পর্ষদের সভাপতি চন্দন নাথ ও অর্থ সম্পাদক বিজয় নাথ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এসময় ইউপি চেয়ারম্যান ক্ষতিগ্রস্থ সেবাশ্রমের অবকাঠামো নির্মাণের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।