চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

অধীর বড়ুয়া বোয়ালখালী প্রতিনিধি

বোয়ালখালীতে এতিমখানার ছাত্রদের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-২২ ২৩:৫৯:৫১ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:০০:১৮

বোয়ালখালী প্রতিনিধিঃ বোয়ালখালী পৌরসভার চৌধুরী পাড়াস্থ নুরিয়া কাসেমিয়া সিদ্দিকিয়া হেফজখানা ও মীর ছমুদা এতিখানার প্রায় শতাধিক ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান গত ২২ জানুয়ারি বিকালে আনুযাত্রিক সোসাইটির সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসেস তৃষণ ভট্টাচার্য্য সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বোয়ালখালী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ সাইরুল ইসলাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অধীর বড়ুয়া, বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের অর্থ সম্পাদক ও পাক্ষিক বোয়ালখালীর সংবাদেরর সম্পাদক সৈয়দ মোঃ নজরুল ইসলাম, পৌরসভা আওয়ামীলীগ নেতা মোঃ মুছা চেয়ারম্যান, হাফেজ তমিজ উদ্দিন, হাফেজ ইরফানুল হক, গোলাম সরওয়ার হাফেজ মোস্তাক, তোহিদ, পৌর যুবলীগের আলভি জনি, ইমরান, সাইফু, রাজীব, বোয়ালখালী পৌর ছাএলীগ এর নুর উল হায়দার চৌধুরী রায়হান, কুতুব উদ্দিন বাবর, ফরহাদ, জাহাঙ্গীর প্রমুখ। শীতবস্ত্র বিতরণ শেষে এতিমছাত্রদের মাঝে খাবার বিতরন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *