মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২২ ০১:২৪:৪০ || আপডেট: ২০১৯-০১-২২ ০১:২৪:৪০
চকরিয়া অফিস: চকরিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও মাতামুহুরী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক ছাত্রনেতা এসএম জাহাঙ্গীর আলম বুলবুলকে দেখতে গেলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। জাহাঙ্গীর আলম বিভিন্ন রোগে ভুগছিলেন। গত এক সপ্তাহ ধরে তিনি বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন চিকিৎসকরা। রবিবার দুপুর ১২টার দিকে উপজেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ তাকে ঢাকা বারডেম হাসপাতালে দেখতে যান।
এসময় তার শাররীক খোজ খবর নেন। নেতৃবৃন্দরা দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন। উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, পেকুয়া আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ছৈয়দ আলম কমিশনার, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন, হারবাংয়ের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহনেওয়াজ তালুকদার, সাংঠনিক সম্পাদক চকরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মিজবাউল হক, দপ্তর সম্পাদক আবদুল জলিল, পৌর কাউন্সিলর মুজিবুল হক, শ্রমিকলীগের সভাপতি জামাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, জাফর আলম সিআইপি, যুবলীগ নেতা সালাহউদ্দিন, সাহাবউদ্দিন, আসাদুজ্জামান বাপ্পী, নুরুল হক ওরিস।