মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:২৭:০৩ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:২৭:০৩
চকরিয়া অফিস : চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও পৌর আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু স্থানীয় অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে ব্যাপক গণসংযোগ ও বিভিন্ন শ্রেণির পেশার মানুষ নিয়ে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার ২২জানুয়ারি বিকাল তিনটার দিকে কোনাখালী ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দকে নিয়ে তরুণ আওয়ামীলীগ নেতা লিটু বাংলাবাজার সহ বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। সকলের কাছে দোয়া চান তিনি। চেয়ারম্যান প্রার্থী লিটু গণসংযোগকালে রাস্তার দুই ধারে নারী-পুরুষ অভিবাদন জানান।
পরে কোনাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদারের সভাপতিত্বে বাংলাবাজার এলাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম লিটু। উপস্থিত ছিলেন, মাতামুহুরী থানা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বাহাদুর আলম বাদশা, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, মাতামুহুরী থানা আওয়ামীলীগ নেতা অধ্যাপক মনজুর আলম, পৌরসভার ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, যুবলীগ নেতা বকুল। এদিন রাত ৮টার দিকে চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের ইমাম উদ্দিন পাড়ায় সভাপতি আনোয়ার উদ্দিনের সভাপতিত্বে স্থানীয় আওয়ামীলীগ ও মুরব্বীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সেখানে উপজেলা চেয়ারম্যান প্রার্থী লিটু প্রধান অতিথির বক্তব্য রাখেন। তিনি আগামী উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসাবে সকলের সহযোগি চান। যাতে দলের মনোনয়ন নিশ্চিত হয়।
সে ব্যাপারে সকলের কাছে দোয়া চান লিটু। বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি ফেরদৌস ওয়াহিদ, সাংগঠনিক সম্পাদক মুজিবুল রহমান লিটন, কাউন্সিলর জামাল উদ্দিন, মহিলা কাউন্সিলর আন্জুমারা বেগম, আব্বাছ, জাহাঙ্গীর মাঝি, আমিন, এনাম, আলম, আজিজ, এরশাদ, সাইফুল।