শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৪:০৮:২৮ || আপডেট: ২০১৯-০১-২৩ ১৪:০৮:২৮
খাগড়াছড়ি,প্রতিনিধি॥ পাহাড় রাণী পার্বত্য জেলা খাগড়াছড়িতে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে উপজেলাবাসীর সেবক হতে চায়। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাবেদ হোসেন।
খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাবেদ হোসেন বলেন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যানের নেতৃত্বের সুযোগ পেলে সদর উপজেলার উন্নয়ন এবং সাধারণ মানুষ জন কল্যাণে কাজ করে যাব। এরই মধ্যে খাগড়াছড়ি পৌর আওয়ামীলীগসহ ৯ ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে সমর্থন জানিছে বলে জানান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খাগড়াছড়ি সদর উপজেলায় চেয়ারম্যান হিসেবে নৌকার মনোনয়ন প্রত্যাশী জাবেদ হোসেন।