চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

ঐক্যবদ্ধ নেতাকর্মীরাই বিজয় অর্জন করতে পারে : গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:২৮:৫৯ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:২৮:৫৯

চকরিয়া অফিস: নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হলে যে কোন বিজয় অর্জন করা সম্ভব। দূর্যোগ মুহুর্তে দলের নেতাকর্মীরাই ঐকবদ্ধ থাকে। তৃণমুলের নেতাকর্মীরাই জাফর আলমকে এমপি বানিয়েছে। এভাবে আগামী উপজেলা পরিষদ নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে। মঙ্গলবার ২২জানুয়ারি সকাল ১১টায় বরইতলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার বেলাল উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা: নুরুল আলমের সঞ্চালনায় ৯টি ওয়ার্ডের সভাপতি/সাধারণ সম্পাদকদের সাথে মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। এখন সবাই আমরা এক। সবাইকে সাথে নিয়েই সুন্দর চকরিয়া গড়তে চাই। প্রতিশ্রতি রক্ষা করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। এসময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, পহরচাঁদা আওয়ামীলীগের সভাপতি ফিরোজ আহমদ, সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম, ১নং ওয়ার্ডের সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক সিরাজুল হক, ২নং ওয়ার্ডের সভাপতি ডা: হীরানন্দ ঘোষ, সাধারণ সম্পাদক নুরুল হক, ৩নং ওয়ার্ডের সভাপতি এজাহার আহমদ, সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ, ৪নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক জোবাইরুল হক, ৫নং ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, ৬নং ওয়ার্ড সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আতিক উল্লাহ, ৭নং ওয়ার্ড সভাপতি শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, ৮নং ওয়ার্ড সভাপতি মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবদুল কাদের, ৯নং ওয়ার্ড সভাপতি তৌহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *