চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

নূর হোসেন মামুন , কাপ্তাই প্রতিনিধি :

কর্ণফুলী সরকারি কলেজে অানন্দমূখ পরিবেশে বার্ষিক ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশ: ২০১৯-০১-২৩ ২০:৪৪:২৭ || আপডেট: ২০১৯-০১-২৩ ২০:৪৪:২৭

নূর হোসেন মামুন, কাপ্তাই:

রাঙামাটি জেলার কাপ্তাইয়ের ঐতিহ্যবাহী কর্ণফুলী সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে বুধবার সকালে উৎসবমূখর পরিবেশে পাঁচদিন ব্যাপী ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্হিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলেজের দাতা সদস্য ও ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী, কলেজের প্রাক্তন অধ্যক্ষ মো. রফিক উল্ল্যাহ, কলেজের উপাধ্যক্ষ সিরাজ উদ্দিন, অধ্যাপক বিপুল বড়ুয়া সহ অারও অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন, অধ্যাপক সুলতানা রাজিয়া।

কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরী জানান, খেলাধুলা মানষের মন ও শরীরকে ভালো রাখে। পড়ালেখার পাশাপাশি অামরা প্রতি বছরই ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার অায়োজন করে থাকি। এসব অায়োজনের ফলশ্রুতিতে অামাদের কলেজের শিক্ষার্থীরা, জেলা, বিভাগ সহ জাতীয় পর্যায়ে কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়ে থাকে। এবারের প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে প্রায় শতাধিক প্রতিযোগী স্বঃস্ফুর্তভাবে অংশ নিচ্ছে। অাশা করি, এসব অায়োজন সরকারের ভাবমুর্তিকে অারও বেশি উজ্জল করতে সক্ষম হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *