নূর হোসেন মামুন ,
কাপ্তাই প্রতিনিধি :
প্রকাশ: ২০১৯-০১-২৩ ২০:৪৯:০৫ || আপডেট: ২০১৯-০১-২৩ ২০:৪৯:১০
নূর হোসেন মামুন, কাপ্তাই:
কাপ্তাই ইউপি চেয়ারম্যান প্রকৌশলী অাব্দুল লতিফ বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদককে বিরুদ্ধে জিরো ট্রলারেস্স ঘোষণা করেছেন। তাই ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মীকে অবশ্যই এই পরমর্শ ধারণ করতে হবে। মাদক থেকে নিজেকে দুরে রাখতে হবে এবং কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বুধবার বিকেলে কাপ্তাই খালের মুখ ফরেস্ট অফিসের রেস্ট হাউজ প্রাঙ্গনে কাপ্তাই ইউনিয়নের বাংলা কলোনী ওয়ার্ড, ফুলবাগান ওয়ার্ড ও সি-ব্লক ওয়ার্ড ছাত্রলীগের নির্বাচন পরবর্তী অানন্দ সমাবেশ ও বনভোজন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি অারও বলেন, সমগ্র বাংলাদেশের মধ্যে কাপ্তাই উপজেলা হচ্ছে একটি শান্তিপ্রিয় এলাকা। এই উপজেলা সুনাম ও খ্যাতি সমগ্র দেশের কাছে মডেল সরুপ। তাই এর ধারাবাহিকতা ধরে রাখতে হবে। এর জন্য প্রত্যেককে ছাত্রলীগ করার পাশাপাশি একজন মেধাবী ছাত্রও হতে হবে। অাগামী প্রজন্ম দেশ ও জাতির নেতৃত্ব দিবে। তাই নিজেকে সেভাবে গড়ে তুলতে হবে। অার এর জন্য সার্বিক সহযোগীতা প্রদানে অামরা সবসময় সবার পাশে অাছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিডিবির সিবিএ সাধারণ সম্পাদক অাব্দুল ওহাব, উপজেলা অা’লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. অাবুল কাসেম, ইউপি সদস্য সমেলন্দু বিকাশ দাশ, ইউপি সদস্য মো. মহিন উদ্দিন, কাপ্তাই ইউপি যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, কাপ্তাই ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ওয়াসিম উদ্দিন মামুন সহ অারও অনেকে।