মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:৩৩:৫২ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:৩৩:৫২
মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতের খুটি চাপা পাড়ে মতিউর রহমান (৩২) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের লালব্রীজ এলাকা এ ঘটনা ঘটে। নিহত মতিউর পাবনা জেলার ভাঙ্গুরা থানার মন্ডপীস ইউনিয়নের মল্লিকচক এলাকার ছিদ্দিক আহমদের ছেলে। সহকর্মী শহিদুল ইসলাম বলেন, মঙ্গলবার সকালে পল্লী বিদ্যুতের লাইন সম্প্রসারণের কাজ করছিল কয়েকজন শ্রমিক। পাঁচজন শ্রমিক বিদ্যুতের একটি খুটি কাঁধে করে ট্রলিতে উঠানোর সময় ভার সইতে না পেরে অপর চারজন শ্রমিক সটকে পড়লেও মতিউর সরতে পারেনি।
এসময় খুুটি চাপা পড়ে গুরুতর আহত হয় মতিউর। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী চিকিৎসা কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় মতিউরকে হাসপাতালে আনার পর সে মারা যায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে।