আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:০৯:২১ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:০৯:২১
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে গতকাল শাখা কার্যালয়ে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শাখা ব্যবস্থাপক শ্যামল কান্তি বড়ুয়ার সভাপতিত্বে আয়োজিত সভায় অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, বাগদাদ মেটাল এন্ড ইঞ্জিনিয়ারিং’র স্বত্বাধীকারী ইঞ্জিনিয়ার নুরুল আলম চৌধুরী, রয়েল ইলেকট্রিক’র মালিক ক্রীড়া সংগঠক পটিয়া ক্লাবের ক্রীড়া সম্পাদক মো. নুরুল হাসান সেলিম, নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধীকারী মো. আবু ফারুক, মেসার্স শাহ আলম ষ্টোর’র মো. দিদারুল আলম, মেসার্স আজমীর ইলেকট্রিক’র মো. সাইফুদ্দিন সোহেল, আলম প্লাজা মার্কেট সভাপতি গ্রাহক মোহাম্মদ আজগর।
এসময় বক্তারা মার্কেন্টাইল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক মন্ত্রী প্রয়াত আবদুল জলিলকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং ব্যাংকের উত্তোরত্তর সমৃদ্ধি কামনা করেন।