অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৩ ২০:৩৪:৫৭ || আপডেট: ২০১৯-০১-২৩ ২০:৩৪:৫৭
বোয়ালখালী প্রতিনিধিঃ
বোয়ালখালীর গোমদন্ডী ফুলতলে সওজের জায়গা দখল করে মার্কেট ও ড্রেন নির্মাণ শীর্ষক বিভিন্ন গণমাধ্যমে সংবাদের প্রকাশের জের ধরে সওজ’র পটিয়ায় দায়িত্বরত উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সওজ বোয়ালখালীর দায়িত্বে থাকা উপ-সহকারী প্রকৌশলী টোয়েন চাকমা সঙ্গীয় টীম ২৩ জানুয়ারী বেলা ৩টার দিকে সরেজমিনে পরিদর্শন করে এ ড্রেন নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে।
প্রসঙ্গতঃ বোয়ালখালী পৌরসভার গোমদন্ডী ফুলতলে সড়ক ও জনপদ বিভাগের (সওজ) জায়গা দখল করে বহুতল মার্কেট নির্মাণ করছে ওয়েল হোল্ডিং লিমিটেড নামের একটি ডেভেলেপার কোম্পানী।
এহেন দখলে সংকুচিত হয়ে পড়েছে সড়ক, ফলে বর্ষার পানি ও জন- যান চলাচলে মারাত্বক সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা বিরাজ করছে।
স্থানীয়রা জানান-সড়কের ফুটপাত ও পানি নিষ্কাশনের জায়গা না রেখে মার্কেট নির্মাণের ফলে যানজটসহ জনচলাচলে ভোগান্তির সৃষ্টি হচ্ছে এবং হবে। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় তড়িঘড়ি করে সড়কের একাংশ দখল করে নির্মাণ করা হচ্ছে নালা।
এসব নিয়ে গত কয়েকদিন ধরে বিভিন্ন গণমাধ্যামে একাধিক মংবাদ প্রকাশিত হয়।
এ ব্যাপারে ওয়েল হোল্ডিং লিমিটেডের দায়িত্বরত প্রকৌশলী মাহমুদুল হক জানান, বোয়ালখালী পৌরসভা ও সওজ কর্তৃপক্ষ বিষয়টি দেখে গেছেন। তাদের অনুমতি পেয়েই কাজ করা হচ্ছে।
সড়ক ও জনপদ বিভাগ পটিয়া উপ-বিভাগীয় প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ডেভেলেপার কোম্পানীটি কোনো ধরণের অনুমতি নেয়নি। সড়কে ড্রেন নির্মাণ কাজ বন্ধ করতে অামি প্রতিনিধি পাঠিয়েছি। এ ব্যাপারে অধিকতর খতিয়ে দেখে অচিরেই স্থায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।