প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:১৬:৩৭ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:১৬:৩৭
প্রদীপ শীল, রাউজান: চট্টগ্রামের রাউজানে ট্রাক-সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৩জন আহত হয়েছে । মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কদলপুর ইউনিয়নের জমির উদ্দিন শাহ মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে সবার পরিচয় পাওয়া না গেলেও চালকের পরিচয় পাওয়া গেছে। তার নাম সাদ্দাম হোসেন (২৩)। তিনি কদলপুর ইউনিয়নের বাসিন্দার বাসিন্দা। আহত দুইজনের পরিচয় পাওয়া না গেলেও তারা দুইজন ভ্রাম্যমান ব্যবসায়ী বলে জানা গেছে। স্থানীয় লোকজন জানিয়েছেন, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে মদুনাঘাট এলাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক হাফেজ বজলুর রহমান সড়ক হয়ে উপজেলা সদরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা (চট্টগ্রাম-খ- ১৩-৫০৯৯) একটি যাত্রীবাহী সিএনজি টেক্সীর মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ট্রাকটি উল্টে সড়কের পাশে পড়ে যায়। সিএনজি টেক্সীটি দুমড়ে-মুচড়ে যাত্রীসহ চালক আটকা পড়ে। এসময় স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কদলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তসলিম উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।