চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আলাউদ্দিন ডেস্ক কন্ট্রিবিউটর

লোহাগাড়ায় বিদ্যুৎ সংযোগের নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ: ভ্রাম্যমান আদালতে দালালকে সাজা  

প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৫:২৫:৪৫ || আপডেট: ২০১৯-০১-২৩ ১৫:২৭:৩৫

আলাউদ্দিন,বীর কন্ঠ :

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের নাম ভাঙিয়ে এলাকার নিরীহ লোকদের কাছ থেকে বিদ্যুৎ সংযোগ দিবে বলে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক  দালালকে ১২ দিনের সাজা দিয়েছে  ভ্রাম্যমান আদালত। দালাল আবুল বশর লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া এলাকার মৃত আবদুল মতলবের ছেলে।

গতকাল মঙ্গলবার (২২ জানুয়ারি) রাতে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সাজা প্রদান করেন লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন।

তিঁনি জানান, সরকারি কার্য সম্পাদনে বাঁধা প্রদান করায় হাতে নাতে আটক হওয়ায় অপরাধে ফৌজদারি ১৮৬০ এর ১৮৬ ধারা অনুযায়ী দনডীত অপরাধে দোষী প্রমাণীত হওয়ায় তাকে এই সাজা প্রদান করা হয়।

লোহাগাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম মো: বেলায়েত হোসেন সাংবাদিকের বলেন, মঙ্গলবার বড়হাতিয়া এলাকায় মোজাফ্ফর নামের এক ব্যক্তি থেকে ১৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার সময় স্থানীয়রা হাতে নাতে বশরকে আটক করে বিদ্যুৎ অফিসে নিয়ে আসে। পরে  বিষয়টি লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পদ্মাসন সিংহকে অবহিত করলে তিনি ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১২ দিনের সাজা প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *