চট্টগ্রাম, , শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

সুস্থ জাতি গঠনে খেলাধুলার বিকল্প নেই : পটিয়া লাখেরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনে নাছির

প্রকাশ: ২০১৯-০১-২৩ ০০:১১:১৮ || আপডেট: ২০১৯-০১-২৩ ০০:১১:১৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার লাখেরা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিদ্যালয় মাঠে সম্পন্ন হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আ’লীগের সদস্য ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নাছির আহমদ চেয়ারম্যান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জীব কুসুম চৌধুরীর সভাপতিত্বে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন কোলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ নুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোলাগাঁও ইউনিয়ন আ’লীগের সভাপতি মো. হারুন, জাহাঙ্গীর আলম চৌধুরী, অজিত বড়ুয়া শেলী, মানিক মালাকার, আবু তাহের, অভিভাবক সদস্য মো. আলী, জাহাঙ্গীর আলম বেলাল, রবিউল আলম রবি, শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন পরিমল বিকাশ দে, জামাল আহমদ, ভারতী রাণী রায়, পান্না বড়ুয়া, সংগীতা বড়ুয়া, রূপন চক্রবর্ত্তী, শিলু রাণী দাশ গুপ্ত, অমল ভৌমিক, সুদীপ্ত চৌধুরী, কাজল কান্তি নাথ, মুমু বড়ুয়া, তমা বড়ুয়া, শিরিন আকতার, শাওন ভট্টাচার্য্য প্রমুখ।

এসময় প্রধান অতিথি নাছির আহমদ চেয়ারম্যান বলেন, সুস্থ সুন্দর সমাজ বিনির্মাণের জন্য খেলাধুলার কোন বিকল্প নেই। জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শিক্ষার পাশপাশি খেলাধুলাকে এক সাথে এগিয়ে নিতে নান পদক্ষেপ গ্রহণ করেছেন। যা বাস্তবায়নের জন্য শিক্ষক অভিভাবক সহ সংশ্লিষ্টদের একযোগে কাজ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *