মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২৪ ২১:৪৩:৩৭ || আপডেট: ২০১৯-০১-২৪ ২১:৪৩:৩৭
মিজবাউল হক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তার ফলাফল দেশের উন্নয়ন। দেশের চরম সংকটময় পরিস্থিতিকে তিনি নিজে একক সিদ্ধান্তে সামাল দিয়ে যাচ্ছেন। তাই তার কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশী।
২৪ জানুয়ারী সকাল ১১টায় শাহওমরাবাদ কাকারা ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শওকত ওসমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এমআর চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজবাউল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আবু মুচা, আবদুল কাদের মেম্বার, আজিজুল হক, লিটনসহ ৯টি ওয়ার্ডের সভাপতি/সম্পাদকগণ।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী আরও বলেন, সামগ্রিক উন্নয়নের পাশাপাশি দলের আভ্যন্তরীণ গণতান্ত্রিক মতামতকে প্রাধান্য দিতে হবে। আগামী নির্বাচনে নেতাকর্মীদের পরীক্ষিত নেতা বেঁচে নিতে হবে। বিগত সময়ে কারা কর্মীদের বিপদের সময় পাশে ছিলো। নির্বাচন আসলে অনেক অতিথি পাখি আসবে। এতোদিন তারা কোথাই ছিলো। তা জানতে চায় জনগণ ? এমন ব্যক্তিদের কাছে সাধারণ জনগণের প্রত্যাশা থাকে না। জনগণের পাশে ছিল না। কারণ তারা জানে এরা জন বিচ্ছিন্ন নেতা।