শংকর চৌধুরী
খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৪ ২৩:০৬:১৮ || আপডেট: ২০১৯-০১-২৪ ২৩:০৬:১৮
শংকর চৌধুরী,খাগড়াছড়ি : খাগড়াছড়ি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ, এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশাপূর্ণ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ছিলেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদ-মর্যাদা) সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোঃ শহীদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইটিসি) মুহাম্মদ আবুল হাসেম, পুলিশ সুপার আহমার উজ্জামান, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রীলা তালুকদার, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সাধন কুমার চাকমা, পুলিশ লাইন্স স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার নাথ প্রমূখ।
এসময়, প্রধান অতিথির বক্তব্যে আজকের ছাত্ররাই আগামী দিনের এদেশের কর্ণধার মন্তব্য করে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, শিক্ষিত জাতি গঠনে সু-শিক্ষার বিকল্প নেই। আধুনিক বিশ^ায়নের জগতে প্রবেশেও শিক্ষার প্রয়োজন অপরিহার্য্য। তাই শিক্ষিত জাতি গঠন ও গুণগত শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-অভিভাবকদের সচেতনতার বিকল্প নেই।
পরে, প্রধান ও বিশেষ অতিথিবৃন্দ এসএসি পরিক্ষর্থীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ করে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।