প্রকাশ: ২০১৯-০১-২৪ ১৭:৩৯:৪৬ || আপডেট: ২০১৯-০১-২৪ ১৭:৩৯:৪৬
চট্টগ্রামে বৃহস্পতিবার দুপুরে দুর্নীতি দমন কমিশনের এক কর্মকর্তাকে ঘুষ দিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার হয়েছেন এক আনসার কর্মকর্তা।
গ্রেফতার আশিকুর রহমান নীলফামারী জেলা আনসার কমাড্যান্ট। চট্টগ্রামের দুদক কার্যালয় থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মুনীর চৌধুরী।
মুনীর চৌধুরী বলেন, চট্টগ্রামে থাকার সময় আশিকুর রহমানের বিরুদ্ধে দুদকের একটি মামলা ছিল। সেই মামলা থেকে রক্ষা পেতে এক কর্মকর্তাকে ঘুষ দিতে যান তিনি। এ সময় দুদক তাকে ফাঁদ পেতে গ্রেফতার করে।