অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৪ ২৩:০০:৫৭ || আপডেট: ২০১৯-০১-২৪ ২৩:০০:৫৭
বোয়ালখালী প্রতিনিধিঃ তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রদত্ত নিজ নির্বাচনী এলাকায় চলমান মহা উন্নয়ন প্রকল্পের অার অাই অার ডি বি -০২ এর অাওতায় ৮২ লক্ষ টাকার প্রাক্কলিত ব্যায়ে ১২ মিটার দৈঘ্য “বোয়ালখালীর শ্রীপুর বড়ুয়া পাড়া সড়ক উন্নয়ন” কাজ মহাধূমে চলছে। এদিকে ২৪ জানুয়ারী বিকালে এ উন্নয়ন কাজ পরিদর্শন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোকারম। এই সময় উপস্থিত ছিলেন- বোয়ালখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদের প্রধান প্রতিষ্টা উদ্যোক্তা অধীর বড়ুয়া, প্রেসক্লাবের সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, সাংবাদিক এমরান কাদেরীসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।