চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মোঃ জয়নাল আবেদীন টুক্কু নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মায়ানমারের সেনা সদস্য আটক

প্রকাশ: ২০১৯-০১-২৫ ০০:৩৬:৫৮ || আপডেট: ২০১৯-০১-২৫ ০০:৩৬:৫৮

 

মোঃ জয়নাল আবেদীন টুক্কঃ পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার দৌছড়ী ইউনিয়নের লেবুছড়ি সীমান্ত থেকে মায়ানমারের এক সেনাবাহিনীর সদস্যকে আটক করে স্থানীয় জনতা।

বৃহস্পতিবার(২৪ জানুয়ারি) বিকালে বাংলাদেশের ভূখণ্ডে পাহাড়ি এলাকায় ঘোরাফেরা করার সময় স্থানীয় জনতা তাকে দেখতে পায়। এ সময় লোকজন জড়ো হয়ে উক্ত সেনা সসদস্যকে আটক করে ভাল্লুকখাইয়া বিজিবি ক্যাম্পে সোপর্দ করেন। আটককৃত ওই সেনা সদস্যের নাম অং বো থিন। তার বাড়ি মিয়ানমারের ইয়াংগুনে।
জিজ্ঞাসাবাদে সে মিয়ানমার সেনাবাহিনীর ২৮৭ ব্যাটালিয়নের সদস্য বলে জানা যায়। নাইক্ষ্যংছড়ির দৌছড়ী ইউপির লেবুছড়ি সীমান্তের ওপারে বেন্ডুলা ক্যাম্পে সংযুক্ত করে তাকে দায়িত্ব দেয়া হয়। গত দু’দিন আগে সে ক্যাম্প থেকে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।
আটক সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটালিয়নে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজিবির কক্সবাজার সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল বায়েজিদ খান জানান, জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি নিজেকে মিয়ানমার সেনাবাহিনীর সদস্য বলে জানিয়েছে। বেন্ডুলা ক্যাম্পে কাজ ভাল না লাগায় সে বাংলাদেশে পালিয়ে আসে। এ সংবাদ লেখা কাল পর্যস্ত তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *