আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৫ ২২:১৫:৩৩ || আপডেট: ২০১৯-০১-২৫ ২২:১৫:৩৩
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ :
পটিয়া ফায়ার সার্ভিসের ব্যবস্থাপনায় গতকাল উপজেলা পরিষদ মাঠে অগ্নি নির্বাপন মহড়া করা হয়েছে। এ মহড়া আনুষ্ঠানিক উদ্বোধন করেন পটিয়া সহকারী কমিশনার ভূমি সাব্বির রহমান সানি। বক্তব্য রাখেন পটিয়া ফায়ার সার্বিসের ষ্টেশন অফিসার সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান পীরজাদা সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, যুব উন্নয়ন কর্মকর্তা আবদুল মতিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোতাহার বিল্লাহ, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, মাষ্টার পিযুষ দে প্রমুখ। এতে প্রধান অতিথি বলেন, শীত ও গ্রীষ্ম কালে অগ্নিকান্ডের আশংকা থাকে বেশী। তাই অগ্নি নির্বাপনে জন সচেতনতা বাড়াতে সব এলাকায় মহড়া শুরু করা জরুরী।