এম মাঈন উদ্দিন
মিরসরাই প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৫ ০০:১৬:৩৭ || আপডেট: ২০১৯-০১-২৫ ০০:১৬:৩৭
মিরসরাই প্রতিনিধি : মিরসরাইয়ের বারইয়ারহাট ট্রাফিক বক্সের সামনে থেকে ২’শ পিচ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
আটককৃত রেজাউল করিম(২৫) কক্সবাজার জেলার পেকুয়া থানার শিলখালী সবুজপাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেল সোয়া চারটার দিকে জোরারগঞ্জ থানার এসআই মাহফুজুর রহমানের নেতৃত্বে পুলিশ তাকে গ্রেফতার করে।
এই ঘটনায় মাদকদ্রব্য আইনে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন জেষ্ঠ্য উপ-পরিদর্শক আবেদ আলী।