চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

রাউজানে উপজেলা পরিষদ নির্বাচনে তৃণমূলের একক চেয়ারম্যান প্রার্থী বাবুল

প্রকাশ: ২০১৯-০১-২৫ ২০:৩০:৩০ || আপডেট: ২০১৯-০১-২৫ ২০:৩০:৩০

প্রদীপ শীল, রাউজান :

আসন্ন রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল।

(২৫ জানুয়ারী) শুক্রবার রাউজান উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় তৃণমূলের ভোটে তিনি দলের একক প্রার্থী মনোনীত হয়।  জানান যায়, উত্তর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দু’বারের বিপুল ভোটে নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বাবুল।  দলের প্রার্থী নির্ধারণ ও তৃণমূলের ভোটে জনপ্রিয়তা যাচাইয়ের জন্য সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভা।  বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন রাউজান থেকে নির্বাচিত চার বারের সাংসদ এবি এম ফজলে করিম চৌধুরী এমপি।

আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন সম্পাদক বশির উদ্দিন খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি জমির উদ্দিন পারভেজ, আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন, নুরুল ইসলাম শাহাজান, আলহাজ্ব সাইফুল ইসলাম চৌধুরী রানা, যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল, আহসান হাবিব চৌধুরী, তপন দে প্রমূখ।

 

পরে তৃণমূলের ওয়ার্ড, ইউনিয়ন, পৌর ও উপজেলা নেতৃবৃন্দ বর্ষিয়ান রাজনীতিবিদ সফল উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল সর্মথন জানিয়ে বক্তব্য রাখেন।  সভায় রাউজানের সাংসদ এবিএম ফজলে করিম তৃণমূলের নেতাকর্মীদের পছন্দকে অগ্রধিকার দিয়ে দলের প্রার্থী মনোনয়নের জন্য সবাইকে আহবান জানান।  তৃণমূল চুলছেড়া বিশ্লেষন করে বাবুলকে দলের  মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন দেয়।  বর্ধিত সভায় ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে প্রাথমিক ভাবে প্রার্থী মনোনীত করা হয়।

বর্তমান ভাইস চেয়ারম্যান আলহাজ্ব নুর মোহাম্মদ ও ফৌজিয়া খানম মিনাকে দলের প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।   এহেছানুল হায়দার বাবুল তৃতীয় বারের মত উপজেলা নির্বাচনে দলের তৃণমূল প্রার্থী মনোনীত হওয়ায় জুমার নামাজে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয় বিভিন্ন মসজিদে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *