চট্টগ্রাম, , বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

মিজবাউল হক চকরিয়া অফিস

হামলা মামলা ব্যবসা প্রতিষ্ঠান গুড়িয়ে দেওয়ার পরও নেতাকর্মীদের ছেড়ে যায়নি—গিয়াস উদ্দিন চৌধুরী

প্রকাশ: ২০১৯-০১-২৫ ২২:০৮:৪৩ || আপডেট: ২০১৯-০১-২৫ ২২:০৮:৪৩

চকরিয়া অফিস:

বিগত ৩০ বছর ধরে নেতাকর্মীদের পাশে থেকে আওয়ামীলীগের জন্য কাজ করে যাচ্ছি। আওয়ামীলীগ করতে গিয়ে তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের রোষানলের শিকার হয়েছি। তারা বিভিন্ন হয়রানি মুলক মামলা দিয়েছে। মাসের পর মাস পুলিশ দিয়ে হয়রানি করে ঘর ছাড়া করেছে। এমন কী ব্যবসা প্রতিষ্ঠানে বুলডোজার দিয়ে গুড়িয়ে দিয়েছে। এতো কিছুর পরও দল ছেড়ে কোথাও যায়নি। নেতাকর্মীদের আগলিয়ে ধরে রেখেছি।

 

বৃহস্পতিবার রাত ৮টার দিকে ছিকলঘাটস্থ নিজস্ব কার্যালয়ে লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

 

তিনি আরও বলেন, দলের দূর্দিনে নেতাকর্মীদের সুখে দু:খে যেমন ছিলাম। তেমনি ভবিষ্যতেও থাকবো। নেতাকর্মীদের আরও বেশি সেবা করতে চাই। তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচন অত্যান্ত গুরুত্বপূর্ন। এই নির্বাচনে অনেক প্রার্থী আসবে। কিন্তু বিগত সময়ে বিপদের সময় কে ছিলো সেটা মনে রাখতে হবে।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খম আওরঙ্গজেব বুলেটের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরওয়ার আলম, সহ-সভাপতি এম আর চৌধুরী, পেকুয়ার সহ-সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম, ত্রাণ ও সমজা কল্যাণ সম্পাদক শফিউল আলম বাহার, সদস্য নুরুল আবছার, নুরুল কবির মেম্বার, শামসুল আলম মেম্বার, বশির আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, যুবলীগ সভাপতি সাইকুল, মইনুদ্দিন। এসময় ৯টি ওয়ার্ডের সভাপতি ও সম্পাদকগণ উপস্থিত ছিলেন। ##

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *