চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বাঁধের ব্লক নির্মাণ কাজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে আহত ৭

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০১:১০:১০ || আপডেট: ২০১৯-০১-২৬ ০১:১০:১০

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ব্লক নির্মাণের কাজ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৭জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্ব গহিরা গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়,উপজেলার রায়পুরের পূর্ব গহিরা মোহাম্মদীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে বাঁধের ব্লক নির্মাণ করছে হাসান এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান। সেখানে বালু সরবরাহের কাজ পায় রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ। সরবরাহকৃত এসব বালুর গুণগত মান নিয়ে আপত্তি করেন রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.জানে আলম। এ নিয়ে গত বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈ ও সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী কাজ পরিদর্শন করেন। এ সময় তাঁরা কাজের গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। বৃহস্পতিবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান জানে আলম লোকজন নিয়ে প্রকল্প এলাকায় যান।

এ সময় ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে বলেন তিনি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে শ্রমিকদের মারধর করা হয়েছে বলে দাবি করেন ঠিকাদারের ব্যবস্থাপক মুসলিম সরকার। খবর পেয়ে আমিন শরীফের লোকজন উপস্থিত হলে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে ইউপি সদস্য মো.ইসমাঈল,ঠিকাদারের সুপারভাইজার আল আমিন,মো.শাহীন,স্থানীয়দের মধ্যে আবু ছালেক বাবু,আবু তাহের,রহমত আলী ও মো.আমিন আহত হন।
এ ব্যাপারে রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো.আমিন শরীফ বলেন,স্থানীয় ইউপি চেয়ারম্যান লোকজন নিয়ে ব্লক নির্মাণ কাজে চাঁদা দাবি করায় স্থানীয়রা তাদের ধাওয়া করে। চাঁদার বিষয়টি অস্বীকার করে রায়পুর ইউনিয়নের চেয়ারম্যান মো.জানে আলম বলেন,ব্লক নির্মাণে নি¤œমানের সামগ্রী ব্যবহার করছে ঠিকাদারী প্রতিষ্ঠান।

তাছাড়া শঙ্খের বালু দিয়ে বানানো হচ্ছে ব্লক। এজন্য আমরা ঠিকাদারের লোকজনকে কাজ বন্ধ রাখতে বলি। আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন,ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পরিস্থিতি শান্ত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *