চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় শিক্ষাসামগ্রী বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০১:২১:৪০ || আপডেট: ২০১৯-০১-২৬ ০১:২১:৪০

আনোয়ারা প্রতিনিধি : আনোয়ারায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষাসামগ্রী বিতরণ করেছে নিউ সানরাইজ একতা সংঘ। গতকাল বুধবার বেলা আড়াইটায় উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জমান উচ্চ বিদ্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রোকন উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বরুমচড়া ইউপি চেয়ারম্যান শাহাদত হোসেন চৌধুরী।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আমিরুজ্জমান উদ্বোধনী বক্তব্য রাখেন। বিশেষ অতিথি ছিলেন সহকারি প্রধান শিক্ষক পিংকু পালিত,অভিভাবক সদস্য আবু মুছা চৌধুরী ও সমাজসেবক আবদুল মজিদ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *