চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

ধর্ম যার যার রাষ্ট্র সবার এ নীতিতে এগিয়ে যাবে বাংলাদেশ : এমপি সামশুল হক

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৩৪:২৬ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৩৪:২৬

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার মহিরা বাসন্তী কমপ্লেক্স ও লোকনাথ সেবাশ্রমের কমিটি গতকাল পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত করেছেন। এসময় উপস্থিত ছিলেন সভাপতি সুমন চৌধুরী।

উপস্থিত ছিলেন প্রভাষক পলাশ কান্তি নাল রাণী, বাগীশ্বরী সংগীতালয় সভাপতি লায়ন কৈলাশ বিহারী সেন, সমাজসেবক সুজিত গুপ্ত নান্টু, অধ্যাপক কানাই দাশ নিতাই, ব্যাংকার প্রদীপ কুমার নাথ, মন্দির সভাপতি বিশু দাশ ও সাধারণ সম্পাদক প্রশান্ত সরকার টিস্যু, সত্যজিৎ চৌধুরী, মাষ্টার রিটন নাথ, টটুল বিশ্বাস, শেখর সরকার, যীশু চৌধুরী, প্রদীপ বিশ্বাস প্রবাল দে, সকাল দে, বিপ্লব চৌধুরী, বাপন সরকার, উজ্জ্বল বিশ্বাস, জুয়েল দাশ পিটু, দোদুল সরকার, সুমন সরকার, দিবাকর চৌধুরী সোহাগ, বিজয় শীল প্রমুখ। এসময় এমপি সামশুল হক চৌধুরীকে কমিটির পক্ষ থেকে সুমন চৌধুরীর নেতৃত্বে সংবর্ধনা দেওয়া হয়।

জবাবে এমপি সামশুল হক চৌধুরী বলেন, আপনারা আমাকে ৩য় বারের মত সাংসদ নির্বাচিত করে যে সম্মান দিয়েছেন তা অনুভব করে আমি আগামীতেও পটিয়াকে একটি অসাম্প্রদায়িক এলাকা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সম্ভাব্য সব রকমের পদক্ষেপ গ্রহণ করবো। তিনি আরো বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা বলেছেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। এ নীতিতে আমরা বিশ্বাসী। তিনি সবাইকে অসাম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *