আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৪৬:৪৫ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৪৬:৪৫
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়া পৌর সদর ৫নং ওয়ার্ড আল-আমিন ছাত্র সংঘের উদ্যোগে গতকাল (শুক্রবার) মোহছেনা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মেধাবৃত্তি পরীক্ষা ২০১৯ইং সম্পন্ন হয়েছে। পরীক্ষা চলাকালীন সময় কেন্দ্র পরিদর্শন করেন আল-আমিন ছাত্র সংঘের সভাপতি তৌহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আবু ফারুক, সাংগঠনিক সম্পাদক আলমগীর বাবু, সমাজসেবক মো. সরওয়ার, দৈনক জনতার প্রতিনিধি সাংবাদিক সেলিম চৌধুরী, পরীক্ষা পরিচালনা পর্ষদের মহিউদ্দিন বরাত, আকিতুর রহমান, ইমরান হোসেন, তারেজ আজিজ, হাসান, আকরাম আলভি, জুয়েল, হাফেজ মাঈনুদ্দিন, অমিত, আজাদ, আবদুল করিম, রানা, রীমা, তানিয়া, সুমি, তাজিন, শাহজাহান, আকিব, শাকিল প্রমুখ।
উক্ত পরীক্ষায় ২২০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আগামীতেও এ ধারা অব্যাহত রাখার জন্য আল-আমিন ছাত্র সংঘের পক্ষ থেকে সর্বমহলের সার্বিক সহযোগিতা কামনা করেন।