চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় গাউছিয়া তাহেরিয়া এবতেদায়ী সুন্নি মাদ্রাসায় বার্ষিক সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৫১:৪৮ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৫১:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ার ধলঘাট ইউনিয়নের উত্তর সমুরা গাউছিয়া তাহেরিয়া এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসার ৩য় তম বার্ষিক সভা ও ঈদে মিলাদুন্নবী (সা:) অনুষ্ঠিত হয়েছে। ১ম অধিবেশন শুক্রবার সকালে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের হামদ নাত ও কেরাত প্রতিযোগিতা শেষে দ্বিতীয় অধিবেশন বাদে আছর মিলাদ মাহফিল ও দোয়া মাহফিল শুরু হয়। এতে উদ্বোধক ছিলেন- বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ইঞ্জিনিয়ার মো: জয়নাল আলম মল্ল।

প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল বশর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন- সমাজসেবক নুরুল ইসলাম মেম্বার, সমাজসেবক আলহাজ্ব নাসির উদ্দিন সওদাগর, জামিজুরী সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মৌলানা আহমদ হোসেন আল কাদেরী, আরবী প্রভাষক মৌলানা আবদুল আজিজ, খতিব মৌলানা মঞ্জুর আলম, খতিব মৌলনা আলহাজ্ব জাফর আলম আল কাদেরী, মৌলানা নুর আহমদ নূরী।

এতে সভাপতিত্ব করেন গাউছিয়া তাহরিয়া এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসার সভাপতি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। গাউছিয়া তাহেরিয়া এবতেদায়ী সুন্নিয়া মাদ্রাসার সহ-সভাপতি শাহ নেওয়াজ তালুকদার, সহ-সভাপতি মো. বখতিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জাফর আহমদ, শাহ আলম, জয়নাল আলম, ওহিদুল আলম, শাহ আলম কবির, নাজিম উদ্দিন, শফিউল আলম, শহিদুল আলম মল্ল, শহীদুল ইসলাম, মো. আশরাফুল আলম বাবু, মাদ্রাসা পরিচালনা কমিটির উপদেষ্টা আহমদ কবির, ধলঘাট ইউপির সাবেক চেয়ারম্যান সালামত উল্লাহ মল্ল, মো. নুরুল ইসলাম, জহিরুল হক, মো. রাশেদুল হক, ইউপি সদস্য শফিউল আলম বাদশা। দ্বিতীয় অধিবেশনে মিলাদ ও দোয়া মাহফিল শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার মো. জয়নাল আলম মল্ল।

তিনি মাদ্রাসার উন্নয়নের জন্য ৫০ হাজার টাকা ও শিক্ষকদের বেতনের জন্য ১২ হাজার টাকা নগদ প্রদান করেন। এর আগে তিনি দুই দফায় দুই লাখ টাকা মাদ্রাসার জন্য অনুদান দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *