চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় জালাল মাবিয়া ট্রাস্ট’র উদ্যোগে কম্বল বিতরণ

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৩৭:৪৮ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৩৭:৪৮

আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় জালাল মাবিয়া ট্রাস্টের উদ্যোগে গরীব দু:স্থদের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। কাউন্সিলর কামাল উদ্দিন বেলালের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন টি.কে গ্রুপের পরিচালক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলম। বক্তব্য রাখেন আ’লীগ নেতা বিশ্বজিৎ দাশ, পটিয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক আবদুল হাকিম রানা, ব্যাংকার আবুল বশর, এখলাস মিয়, সুনিল মিত্র, নুরুল ইসলাম লেদু, কাজী আবুল হোসেন, মো. কুতুব প্রমুখ।

এতে প্রধান অতিথি বলেন দু:স্থ মানুষেরা আমাদের সমাজের একটি বৃহৎ অংশ। তাদের পাশে দাঁড়িয়ে জালাল মাবিয়া ট্রাস্ট মানবতার যে দৃষ্টান্ত স্থাপন করেছে তা অন্যান্য সামাজিক সংগঠন গুলোর জন্য অনুসরণযোগ্য। তিনি দেশের চলমান উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিয়ো যাওয়ার মাধ্যমে বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হলে সকলকে ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনা লালন করতে হবে। তিনি পটিয়ার সাংসদ আলহাজ্ব সামশুল হক চৌধুরীর নেতৃত্বে চলমান উন্নয়ন কর্মকান্ডকে বেগবান করা তথা জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত নাগরিক হিসেবে গড়ে তুলতে সুশিক্ষা নিশ্চিত করার আহবান জানান।

কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল বলেন, শীতার্ত মানুষের সাথে কোন রাজনীতি নয়, তারা আমাদের পাড়া প্রতিবেশী ও অনেকে আত্মীয় স্বজন। তাদেরকে বাদ দিয়ে কখনো আমরা পূর্ণাঙ্গ ভাবে স্বচ্ছল এলাকার বাসিন্দা হতে পারি না। তাই প্রতি বছর জালাল মাবিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় যেকোনো দুর্যোাগ মোকাবেলার জন্য আমরা এক সাথে কাজ করে থাকি। যা আগামীতেও অব্যাহত রাখতে হলে সকলের সহযোগিতা প্রয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *