চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

আবদুল হাকিম রানা পটিয়া প্রতিনিধি

পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া (রা:) ওরশ কমিটির সভা অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৪০:১৭ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৪০:১৭

 আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : পটিয়ায় হযরত শাহচান্দ আউলিয়া (রা:) মাজার ও ওরশ পরিচালনা কমিটির সভা গতকাল শুক্রবার কমিটির সভাপতি বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব খোরশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সাবেক মেয়র নুরুল ইসলাম, কাউন্সিলর কামাল উদ্দিন বেলাল, সোলায়মান চৌধুরী, ম্যানেজার আবুল বশর, কোব্বাদ গণী, মো. মোরশেদ, আলমগীর আলম, শাহজাহান, খায়ের আহমদ, মো. মুসলিম, আবুল কাশেম, নুরুল ইসলাম, বেবীর বাব, ফৌজুল কবীর, কাজী একরামুল্লাহ, মো. রফিক, আবু তৈয়ব, ব্যাংকার আবদুল জলিল, ওয়াহিদুর রহমান প্রমুখ।

এতে আগামী ২০ ফেব্রুয়ারী পবিত্র বার্ষিক ওরশ সুষ্টুভাবে সম্পন্ন করতে প্রত্যেক দাতাদের সাথে যোগাযোগ স্থাপন, মাদ্রাসা কমিটির সাথে যৌথ বৈঠক, আগামী ৭ ফেব্রুয়ারী সফলভাবে অনুষ্ঠানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সভায় গত বছরের ওরশ শরীফের আয় ব্যয় হিসাব উপস্থাপন করা হয়। পরে সর্বসম্মতিক্রমে মাজার ও ওরশ পরিচালনা কমিটির উদ্যোগে ইতিপূর্বে ক্রয়কৃত জায়গায় হযরত শাহচান্দ আউলিয়া মহিলা মাদ্রাসা স্থাপনে পৃথক মহিলা ক্যাম্পাস স্থাপনের বিষয়ে গভর্নিং বডির সাথে ওরশ কমিটির যৌথ আলোচনার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে বলা হয়, মাদ্রাসায় দিন দিন মহিলা শিক্ষার্থী বৃদ্ধি পাচ্ছে। তাই তাদের জন্য পৃথক মহিলা মাদ্রাসা ও ক্যাম্পাস স্থাপন অতীব জরুরী হয়ে পড়েছে। তারা এ কাজ সুচারুরূপে সম্পন্ন করতে সকলের সহযোগিতা কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *