আবদুল হাকিম রানা
পটিয়া প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৬ ০০:৪৯:৪২ || আপডেট: ২০১৯-০১-২৬ ০০:৪৯:৪২
আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : দেশে সৎ, মেধাবী ও যোগ্য নেতৃত্ব তৈরিতে ছাত্রসেনার ভূমিকা অগ্রগণ্য। বর্তমান সময়ের গতানুগতিক ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্রসেনা আজ সারাদেশে আদর্শ ছাত্র রাজনীতির রোল মডেল। দীর্ঘ ৩৯ বছরের ইতিহাসে ছাত্রসেনা কর্মীরা কোন খুন, রাহাজানি, ডাকাতি, চোরাকারবারী, সুদ, ঘুষ, জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের সাথে বিন্দু মাত্রও সম্পৃক্ত ছিলো না এবং নাই। দেশে ছাত্র রাজনীতি আজ কলুষিত, যার জন্য একশ্রেণির ক্ষমতা পাগল পেশীশক্তি নির্ভর রাঘব বোয়াল নেতারাই দায়ী। গত ৩০ ডিসেম্বর জাতীয় নির্বাচনে পশ্চিম পটিয়াস্থ মালিয়ারা গ্রামের ছাত্রসেনা কর্মী আবু সাদেক সন্ত্রাসীদের গুলিতে নির্মমভাবে শহীদ হওয়া দ্বারা প্রমাণিত এদেশে কতটুকু সুষ্ঠু নির্বাচন হয়েছে। এই নির্বাচন সম্পূর্ণ প্রশ্নবিদ্ধ। যা জাতি প্রত্যাখান করেছে। এই ধরনের প্রহসনের নির্বাচন থেকে নির্বাচন কমিশনকে বেরিয়ে আসতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার ৩৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৫ জানুয়ারি ২০১৯ইং কর্ণফুলী এ.জে চৌধুরী ডিগ্রি কলেজ মাঠে ছাত্রসেনা চট্টগ্রাম দক্ষিণ জেলার ছাত্র সমাবেশ, বর্ণাঢ্য র্যালী ও স্মরণ সভায় বক্তারা এসব কথা বলেন।
জেলা সভাপতি ছাত্রনেতা নুরুল ইসলাম হিরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব স.উ.ম আবদুস সামাদ। উদ্বোধক ছিলেন, ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মুফতি আহমদ হোসাইন আল-কাদেরী। প্রধান বক্তা ছিলেন, ছাত্রসেনা কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ছাত্রনেতা নিজামুল করিম সুজন। বিশেষ বক্তা ছিলেন বক্তা ছিলেন, ছাত্রসেনা কেন্দ্রীয় প্রচার সম্পাদক ছাত্রনেতা মুহাম্মদ শাহাব উদ্দিন। প্রস্তুতি কমিটির আহবায়ক মুহাম্মদ আমিনুল ইসলাম রুবেল ও সদস্য সচিব এইচ এম এনামুল হকের যৌথ সঞ্চালনায় উক্ত ছাত্র সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, ইসলামী ফ্রন্টের বিভাগীয় সাংগঠনিক সচিব কাজী সোলাইমান চৌধুুরী, মাওলানা রেজাউল করিম তালুকদার, এম.এ মাবুদ, পীরে ত্বরিকত মাওলানা মীর মোহাম্মদ মইনুদ্দিন নুরী, পীরে ত্বরিকত সৈয়দ এয়ার মুহাম্মদ পেয়ারু, মাওলানা সোলাইমান ফারুকী, যুবনেতা মাস্টার মোহাম্মদ কমরুদ্দিন, আলহাজ্ব মোহাম্মদ সিরাজুল ইসলাম, শাহজাদা মাওলানা আবদুল কাদের চান্দ মিয়া।
আরো বক্তব্য রাখেন, মাস্টার আবুল হোসেন, পীরে ত্বরিকত শামুনুর রশিদ আমিরী, যুবনেতা হাবিবুল মোস্তফা সিদ্দিকী, মাসুমুর রশিদ কাদেরী, মঈনুদ্দিন কাদেরী, মিজানুর রহমান, জাহেদুল হক, খায়ের আহমদ রুবেল, জোবাইরুল হক, জাবেদ আহমদ, নুরের রহমান রনি, মামুন উদ্দিন প্রমুখ। পটিয়ায় ঠান্ডা আলী শাহ মাইজভান্ডারীর ওরশ শরীফ আবদুল হাকিম রানা, বীর কন্ঠ : আজ (শনিবার) পটিয়া উপজেলার পূর্ব বড়লিয়া ঠান্ডা আলী শাহ আল মাইজভান্ডারী (ক)’র পবিত্র ৮৭তম বার্ষিক ওরশ শরীফ মহা সমারোহে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে খতমে কোরআন, খতমে গাউছিয়া, মিলাদুন্নবী (সা:) সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এতে মাহফিলে সদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন উক্ত দরবারের সাজ্জাদানশীন শাহজাদা মুহাম্মদ গিয়াস উদ্দীন আল মাইজভান্ডারী (ম:)। উক্ত ওরশ শরীফে সর্ব মহলের উপস্থিতি কামনা করেছেন দরবারের শাহজাদা মুহাম্মদ সালাউদ্দীন মাইজভান্ডারী, শাহজাদা মুহাম্মদ সেলিম উদ্দিন মাইজভান্ডারী, শাহাজাদা মুহাম্মদ আলাউদ্দিন মাইজভান্ডরী সহ এন্তেজামিয়া কমিটি।