চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

প্রদীপ শীল রাউজান প্রতিনিধি

গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-২৭ ২১:০২:১৫ || আপডেট: ২০১৯-০১-২৭ ২১:০২:১৫

প্রদীপ শীল, রাউজান: রাউজানে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও পি.ই.সি পরীক্ষায় জি.পি.এ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংবধনা অনুষ্ঠান গত ২৭ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন-১৪নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু ভুপেশ বড়–য়া। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- লেখা পড়ার পাশা পাশি ক্রীড়া-সাংস্কৃতি চর্চা ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে।

বিদ্যালয়ের অধ্যক্ষ কামাল উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজের পরিচালক শামীম আল আজাদ, ডাঃ এনামুল হক আজাদ, জাহির আহম্মদ, আলমগীর হায়দার, মনিরুল ইসলাম, প্রকৌশলী খোরশেদ আলম, নুরুল আজম, বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, সিদ্দিক আহমেদ। বিদ্যালয়ে সহকারী অধ্যক্ষ রতন কান্তি শীল এর সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কামরুল ইসলাম বাবু, পরিচালনা কমিটির সদস্য- জিয়াউর রহমান জিয়া। অনুষ্ঠানে ২০১৯ শিক্ষা বর্ষের ক্যালেন্ডারের মোড়ক উম্মোচন ও ২০১৭-১৮ সালে পরিচালনা কমিটিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *