মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২৭ ২২:৩৫:৪৩ || আপডেট: ২০১৯-০১-২৭ ২২:৩৫:৪৩
চকরিয়া অফিস:
পুলিশ সপ্তাহ উপলক্ষে নানা কর্মসূচী পালন করেছে চকরিয়া থানা। রবিবার (২৭জানুয়ারী) সকাল সাড়ে ১০টার দিকে থানা পুলিশের আয়োজনে চকরিয়া থানা চত্ত্বর থেকে নানা রংয়ের বেলুন উড়িয়ে পুলিশ সেবা সপ্তাহ শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুদ্দীন মুহাম্মদ শিবলী নোমান। র্যালীটি থানা কম্পাউন্ড থেকে শুরু করে পৌরশহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানার মাঠে এসে এক আলোচনা সভায় মিলিত হয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে পুলিশ সেবা সপ্তাহ আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভার মেয়র মো.আলমগীর চৌধুরী, কক্সবাজার সিনিয়র সহকারী পুলিশ সুপার (চকরিয়া সার্কেল) কাজী মোহাম্মদ মতিউল ইসলাম, চকরিয়া উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারন সম্পাদক ও সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম। পুলিশ সপ্তাহ দিবসের আলোচনা সভাও বর্নাঢ্য র্যালীতে বিভিন্ন জনপ্রতিনিধি, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের বিশিষ্ঠজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের বিভিন্নস্তরের কর্মকর্তাগণ ও গ্রাম পুলিশসহ নানা পেশার জনসাধারণ উপস্থিত ছিলেন। ##