এস. এম. রাশেদ
চন্দনাইশ প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৭ ২২:১৩:১১ || আপডেট: ২০১৯-০১-২৭ ২২:১৩:১১
চন্দনাইশ প্রতিনিধি:
উপজেলার দোহাজারী পৌরসভায় এক ভয়াবহ অগ্নিকান্ডে প্রায় শতাধিক বসতঘর ভষ্মিভূত হয়েছে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ২৭ জানুয়ারী দুপুর ২টায় উপজেলার বার্মা কলোনী এলাকায় ঘটে। পরে অগ্নিকান্ডে খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিস,পটিয়া ফায়ার সার্ভিস ও চন্দনাইশ ফায়ার সার্ভিস যৌথ অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দোহাজারী পৌরসদর এলাকার এমরান খানের ভাড়াটিয়া বাসা (বসতঘর) হাফিজুলের রান্না ঘরের গ্যাস সিলিন্ডার বিস্মফোরন হয়ে অগ্নিকান্ডে ঘটনা ঘটলে নিমিষে ইসমাল হাজীর ৩০টি, ফতেয় আলী পাক্কা বাড়ী,সহ ৪০টি,এমরান খানের ৩০টি বসতঘর ও দোহাজারী মাসুমিয়া সুন্নিয়া ইবতেদায়ী মাদ্রাসার একাংশও পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে চন্দনাইশ,পটিয়া ও সাতকানিয়ার ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে দেড় ঘন্টাব্যাপী চেষ্টা করে স্থানীয় জনতার সাহায্য আগুন নিয়ন্ত্রনে আনেন। তবে অগ্নিকান্ডে পাশে দোহাজারীবর্তী বিদ্যুৎ কার্যালয়ের তেলের ডিপুও বড় ধরনের আগুনের বিপদ থেকে রক্ষা পায়। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ক্ষতিগ্রস্থ সূত্রে জানা যায়। বসত ঘরের অসহায় আরিফ, জয়নাল, শাহাজান মাঝি,দুলাল ফকির, চাঁন মিয়াসহ ক্ষতিগ্রস্থ ভাড়াটিয়ারা বলেন, এখানে অধিকাংশ মানুষ গরীব,দিনমজুর, ব্যাংক ঋনসহ ছোট খাট ব্যবসা করে কোনমতে দিনাপাতিত করেন। কিন্তু এ অগ্নিকান্ডে শেষ সম্বল যে টুকু রয়েছে তাও আগুনে পুড়ে গেছে। তাই তারা সরকারী-বেসরকারী সাহায্যর জন্য আবেদন করছেন। তবে রির্পোট লেখা পর্যন্ত সরকারী ও বেসরকারী কোন কর্মকর্তা পরিদর্শনে আসেনি বলে জানা যায়। বর্তমানে তারা তীব্র শীত নিয়ে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করছেন।