মিজবাউল হক
চকরিয়া অফিস
প্রকাশ: ২০১৯-০১-২৭ ২২:২১:২৭ || আপডেট: ২০১৯-০১-২৭ ২২:২১:২৭
চকরিয়া অফিস:
সাধারণ মানুষের দাবী, নেতাকর্মীদের পাশে থাকা নেতৃত্বই চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে দলের মনোনয়ন পাবেন। মৌসুমী নেতা বা সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত এমন কোন নেতাকে মনোনয়ন না দেন, দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার জন্য অনুরোধ জানিয়েছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী। সম্প্রতি উপজেলা বদরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগকালে নেতাকর্মীদের উদ্দেশে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।
তিনি আরও বলেন, সামনে উপজেলা নির্বাচন। কারণ উপজেলা পরিষদের নির্বাচনকে ঘিরে এখন নেতার অভাব নেই। নেতাকর্মীদের যোগ্য নেতা বেঁচে নিতে হবে। এতো বড় উপজেলা পরিষদ চালাতে কী ধরণের নেতৃত্ব দরকার তা আপনারা সবাই জানেন। তাই একক নেতা বাঁচাইয়ে যাতে ভূল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি বলেন, চকরিয়া-পেকুয়া আসনের সাংসদ জাফর আলম এমপি এর সাথে কাদে কাদ মিলিয়ে কাজ করতে হবে। তাই সরকারের উন্নয়ন সমৃদ্ধি ও অগ্রযাত্রা ঠিক রাখতে নেতাকর্মীদের সহযোগিতা চান।
এসময় উপস্থিত ছিলেন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোসেন আরিফ, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সিকদার, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, মাতামুহুরী সাংগঠনিক থানা আওয়ামীলীগ নেতা সাহাবউদ্দিন সাকিল, শেখ সালাহউদ্দিন, ইউপি সদস্য তারেকুল ইসলাম, আবুল কাসেমসহ যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। ##