চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

শংকর চৌধুরী খাগড়াছড়ি জেলা প্রতিনিধি

পাহাড়ে শান্তি-শৃঙ্খলা রক্ষা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রনে কাজ করছে পুলিশ : আহমার উজ্জামান

প্রকাশ: ২০১৯-০১-২৭ ২০:৫৯:৩৫ || আপডেট: ২০১৯-০১-২৭ ২০:৫৯:৩৫

শংকর চৌধুরী,খাগড়াছড়ি : জেলা পুলিশের আয়োজনে খাগড়াছড়িতে পুলিশ সেবা সপ্তাহ পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (২৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান এর নেতৃত্বে¡ বের হওয়া র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর টাউন হল প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময়,অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) এম.এম সালাহ্উদ্দিন, খাগড়াছড়ির সদর সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার রওনক আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাদাত হোসেন টিটো উপস্থিত ছিলেন। এতে ট্রাইফিক পুলিশসহ জেলা পুলিশের সদস্যরা অংশ নেয়।

পরে,শহরের বিভিন্ন পয়েন্টে জনসাধারনের সচেতনতার লক্ষে জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তাদের মোবাইল নাম্বার সম্বলিত লিফলেট বিতরণ কালে পুলিশ জনগণের সেবক ও বন্ধু উল্লেখ করে খাগড়াছড়ির পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন,পাহাড়ি জনপদ পার্বত্য এই জেলার প্রত্যন্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে এবং জনগণকে আইনী সেবা দিতে পুলিশ রাতদিন নিরলসভাবে কাজ করছে। এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বন্ধ,মাদকদ্রব্য নিয়ন্ত্রন এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করার আহবান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *