প্রদীপ শীল
রাউজান প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৭ ১৪:২৬:০৫ || আপডেট: ২০১৯-০১-২৭ ১৪:২৬:০৫
প্রদীপ শীল, রাউজানঃ
রাউজানে পুলিশ সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। ২৭ জানুয়ারি রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে পুলিশ সপ্তাহ পালিত হয় রাউজানে।থানা গেইট থেকে বের করা হয় শোভা যাত্রা। প্রদর্শন করা হয় পেষ্টুন।

দেয়া হয় সচেনতা মূলক লিফলেট। অনুষ্ঠানে থানার রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কেপায়েত উল্লাহ থানার বিশাল পুকুর পাড়ে নিজের গড়া ফুল বাগান থেকে নিয়ে আসে হলুদ গাঁদা। নিজের বাগানের ফুল বিভিন্ন শ্রেণী পেশার লোকজনকে উপহার দিয়ে চমক সৃষ্টি করে সু-দক্ষ পুলিশ কর্মকর্তা। পুলিশের পক্ষ থেকে সর্ব সাধারণের জন্য দেয়া হয় চকলেটসহ নাস্তা। সচেতনা মূলক শোভা যাত্রাটি মুন্সিরঘাটা থেকে শুরু হয়ে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিন করেন।এসময় সহকারী পুলিশ সুপার আবুল কালাম,থানার ওসি কেপায়েত উল্লাহ, রাউজান সরকারী কলেজের অধ্যাপক সেলিম নেওয়াজ চৌধুরী সহ পুলিশ সদস্য, স্কুল কলেজ এর ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহন করেন। এর আগে ওসি কেপায়েত উল্লাহ পুলিশ, সাংবাদিক, ছাত্র-ছাত্রী ও চলাচলরত গাড়ির চালককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সেবা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা। হয়।