আলাউদ্দিন
ডেস্ক কন্ট্রিবিউটর
প্রকাশ: ২০১৯-০১-২৭ ১৩:২৪:৩৫ || আপডেট: ২০১৯-০১-২৭ ১৩:২৪:৩৫
আলাউদ্দিন, বীর কন্ঠ :
বাংলাদেশ পুলিশ “পুলিশ সেবা সপ্তাহ ২০১৯” উপলক্ষে আজ রোববার (২৭ জানুয়ারি) থেকে ২ ফেব্র“য়ারি পর্যন্ত বিভিন্ন রকম সেবা মূলক কার্যক্রম গ্রহণ করেছে লোহাগাড়া থানা পুলিশ। এই উপলক্ষে সকাল সাড়ে ১০ টায় লোহাগাড়া থানা থেকে পুলিশের সকল ইউনিটের সদস্য এবং উপজেলার সর্বস্তরের মানুষের সমন্বয়ে একটি র্যালী বের হয় ।
র্যালীটি উদ্বোধন করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো : সাইফুল ইসলাম । র্যালী শেষে থানা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মো: সাইফুল ইসলাম। এস আই সোহেল সিকাদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন, লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জহির উদ্দিন, ট্রাফিক ইনচার্জ মুজিবুর রহমান মুজিব প্রমুখ।