চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

এম,শফিউল আলম ফটিকছড়ি প্রতিনিধি

ফটিকছড়িতে ইটভাটায় জ্বলছে কাঠ

প্রকাশ: ২০১৯-০১-২৭ ২১:৫০:৫১ || আপডেট: ২০১৯-০১-২৭ ২১:৫০:৫১

শফিউল আলম,ফটিকছড়ি :

ফটিকছড়ি উপজেলায় প্রায় অর্ধ শতাধিক ইটভাটাতে চলছে কাঠ পোড়ানোর মহোৎসব। সরকার কর্তৃক প্রদত্ত পরিবেশ রক্ষণ আইনকে অমান্য করে প্রতিদিন আগুনে কয়লার পরিবর্তে পোড়ানো হচ্ছে সরকারী-বেসরকারী বাগানের হাজার হাজার মণ কচি-কচি গাছ। শুধু কাঠ পোড়ানোই নয়, মাটি কেটে ধ্বংস করছে ফসলি জমি ও পাহাড়। সরকারী নিয়ম অনুযায়ী খনিজ কয়লা দ্বারা ইট পোড়ানোর কথা। কিন্তু আইনকে উপেক্ষা করা যেন ইটভাটার মালিকদের পান থেকে চুন খসে পড়ার মত। অপরদিকে স্বচক্ষে অবলোকন সত্ত্বেও প্রশাসন কেন নিরব তা প্রশ্নের সম্মুক্ষিন। আইন প্রয়োগকারী সংস্থাকে বৃদ্ধাংগুলী প্রদর্শণ করে এগুলো গড়ে উঠেছে মানুষের বসতিপূর্ণ এলাকায়। পরিবেশ সম্মত ১২০ ফিট চিমনী ব্যবহার না করায় বিপর্যয় নেমে আসছে পরিবেশের। আর সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থা মাসোহারা নিয়ে কোন আইনগত ব্যবস্থা না নেওয়ার অভিযোগও অহরহ। এ অবস্থায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। কোন লাইসেন্স ছাড়া ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া অবৈধভাবে চলছে যেভাবে ইট পোড়ানো হচ্ছে। কোন আইন ও নিয়ম-নীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিন দুপুরে কাঠ পোড়ানো হচ্ছে এসব ইট ভাটিতে। ফটিকছড়ি ও ভূজপুর ঘুরে দেখা যায়- সুয়াবিল, হারুয়ালছড়ি, ভূজপুর, নারায়ণহাট, দাঁতমারা ও বাগান বাজার, পাইন্দং, কাঞ্চননগর ইউনিয়নে প্রায় অর্ধশত ইট ভাটা রয়েছে। তৎমধ্যে নাজিরহাট কলেজ, ভূজপুর থানার পাশে, লোকালয়ে, হাট বাজারের পাশে, সংরক্ষিত ও সামাজিক বনাঞ্চলের পাশে নিয়ম নীতি তোয়াক্কা না করে এসব ইট ভাটা গড়ে উঠেছে। গেল মাসের শেষ সময় থেকে ইট ভাটা গুলোতে তৈরীর জন্য অবৈধ ভাবে লাখ লাখ মণ জ্বালানী কাঠ পোড়ানো হচ্ছে। এতে করে সংরক্ষিত ও ব্যাক্তি মালিকানায় গড়ে উঠা বনাঞ্চল থেকে নির্বিচারে কাটা হয় অপরিপক্ষ জ্বলানী কাঠ। উজাড় হচ্ছে বনাঞ্চল ও নেমে আসছে পরিবেশ বিপর্যয়। পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট সূত্র জানায়, সংরক্ষিত বনাঞ্চল থেকে ৩ কি.মি. দূরে, লোকালয় থেকে ১০ কি.মি. এবং শিক্ষা প্রতিষ্টান থেকে দূরে ইট ভাটা করার নিয়ম থাকলেও ভূজপুরের ইট ভাটা গুলোতে এই নিয়ম মানা হয়নি। দিন দিন এখানে নতুন নতুন ইট ভাটা তৈরী হচ্ছে। এখানে প্রায় ইট ভাটায় লাইসেন্স নেই, পরিবেশ অধিদপ্তর এর অনুমোদনও নেই। অধিকাংশ ভূয়া অনুমোদন পত্র নিয়ে চলছে ইট ভাটা গুলো। এদিকে সাধারণত বাজারে যে সাইজের ইট পাওয়া যায় তাতে সরকারী নিয়ম অনুসরণ করা হয়না। এতেও ব্যাপক কারচুপি করা হয়। জানা যায়, সরকারী নিয়ম অনুসারে ইটের সাইজ হচ্ছে দৈর্ঘ্য ১০ ইঞ্চি, প্রস্ত ৫ ইঞ্চি এবং উচ্চতা ৩ ইঞ্চি। এ অবস্থায় বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, উপজেলা প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক হাশেম কোম্পানি বলেন, আমাদের কোনো লাইসেন্স নেই, তবে সরকারিভাবে কাউকে কোন লাইসেন্স দেয়া হয়নি এখানো তবে লাইসেন্সের জন্য সরকারি দপ্তরে আমাদের যাবতীয় কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জমা দেয়া হয়েছে এবং পরিবেশ অধিদপ্তর এর কাগজপত্র প্রক্রিয়াধীন রয়েছে। এব্যাপারে, ফটিকছড়ি উপজেলার নিবার্হী অফিসার মুশফিকুর রহমান বলেন, এসব অধৈব ইটভাটিতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বেশ কয়েটি ইটভাটিতে অভিযান পরিচালনা হয়েছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *