রফিকুল আলম
ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৭ ১৪:৩২:৪৫ || আপডেট: ২০১৯-০১-২৭ ১৪:৩২:৪৫
রফিকুল আলম:
চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগ এর অভিবাবক,বঙ্গবন্ধু ঘনিষ্ঠ সহচর,ফটিকছড়ি থেকে বার বার নির্বাচিত সাবেক সংসদ সদস্য, ওমানের সাবেক সফল রাষ্ট্রদূত, সাবেক রুপালী ব্যাংকের পরিচালক চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা, আলহাজ্ব নুরুল আলম চৌধুরী ২৭ জানুয়ারী ভোর ৫ টায় ইন্তেকাল করেছেন, (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)
দেশ বরেণ্য রাজনীতিকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,শিক্ষা প্রতিষ্টানের পরিচালনা পরিষদ,ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি ।
আগামীকাল ২৮ জানুয়ারী ২০১৯ বাদ জোহর(আনুমানিক দুপুর ২টা)ফটিকছড়ি সরকারী কলেজ মাঠে ২য় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।