অধীর বড়ুয়া
বোয়ালখালী প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৭ ২১:৫৬:৫৮ || আপডেট: ২০১৯-০১-২৭ ২১:৫৬:৫৮
বোয়ালখালী প্রতিনিধিঃ
পঞ্চম উপজেলা নির্বাচনের তফসিল আগামী ৩ ফেব্রুয়ারী ঘোষণা করা হতে পারে। প্রথম ধাপে ভোট গ্রহণ হতে পারে আগামী ৮ অথবা ৯ মার্চ। আসন্ন বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে বোয়ালখালীতে শুরু হয়েছে তোড়জোড়। বোয়ালখালী উপজেলার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা ইতিমধ্যে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দলীয়ভাবে মনোনয়ন চেয়েছেন অনেকেই। বিভিন্ন সামাজিক, ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে জানিয়ে দিচ্ছেন নিজেদের প্রার্থিতার কথা। তবে আনুষ্ঠানিকভাবে দল থেকে এখনও কেউই মাঠে নামেনি। দুই দলের একাধিক সম্ভাব্য প্রার্থী রয়েছে।
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে তারা মাঠে নামার প্রস্তুতি নিচ্ছেন। বিএনপি সমর্থিত একাধিক চেয়ারম্যান প্রার্থীরা বলেন দল উপজেলা নির্বাচনে গেলে আমরা নির্বাচনের মাঠে থাকবো।
শেষ পর্যন্ত কে থাকছেন তা এখনও স্পষ্ট নয়। তবে এ নির্বাচনকে ঘিরে আমেজ বিরাজ করছে।
বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আলহাজ্ব আতাউল হক, উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাদুল হক হক্কানী, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা আকতার সেফু গত ২০১৪ সালে নির্বাচনে নির্বাচিত হন।
ইতিমধ্যেই রাজনৈতিক লবিং-দৌড়ঝাঁপ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান করে নিজেদের প্রার্থিতার কথা জানিয়ে দিচ্ছেন উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান সম্ভাব্য প্রার্থীরা। নিজ সমর্থকদের উজ্জীবিত রাখতে নিজের মনোনয়ন প্রায় নিশ্চিত বলে অনেকে বলেও বেড়াচ্ছেন। আর্থিকসহ বিভিন্ন সহায়তাও দিয়ে যাচ্ছেন অনেকেই।
বোয়ালখালী উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন প্লাটুন কমান্ডার এম এ বশর, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও দক্ষিন জেলা আওয়ামীলীগ নেতা মোঃ নুরুল আলম রাজা। দক্ষিণ জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন মোহাম্মদ এমরান, দক্ষিন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক ও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ আবদুল কাদের সুজন, আমুচিয়া ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, সৈয়দপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় সভাপতি ও শহীদ রফিকের ছোট ভাই এস এম জহিরুল আলম জাহাঙ্গীর। বোয়ালখালী উপজেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও জেলা আওয়ামীলীগ নেতা মোঃ রেজাউল করিম বাবুল, ৫নং সারোয়াতলী ইউনিয়ন পষিদের তিনবারের চেয়ারম্যান ও সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ মোঃ বেলাল হোসেন চেয়ারম্যান প্রার্থী, এ. এন. এফ. এল প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আহসানুল করিম, মহানগর শ্রমিকলীগের সাধারণ সম্পাদকমোঃ নুরুল ইসলাম, সাবেক উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক মোঃ রেজাউল করিম রাজা, পশ্চিম গোমদন্ডীর কোরবান আলী সওদাগরের ছেলে ও উপজেলা আওয়ামীলীগের সদস্য মোঃ শফিউল আলম।
সাবেক উপজেলা চেয়ারম্যান ও দক্ষিণ জেলা বিএনপির সহ-সভাপতি বদরুচ মেহের আবারও প্রার্থী হবেন বলে জানা গেছে। তবে দল উপজেলা নির্বাচনে গেলে আমরাও নির্বাচনের মাঠে থাকবো বলে দাবী তাঁর । এছাড়াও দল থেকে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন গতবারের ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিএনপি নেতা ইকবাল পাশা, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক ইছহাক চৌধুরী, উপজেলা বিএনপি নেতা মো. নুরুনবী চৌধুরী।
এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা আকতার শেফু আবার প্রার্থী হবেন বলে জানা গেছে। বোয়ালখালী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি কাউন্সিলর শামীম আরা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী সূপর্না ভঞ্জ উপজেলা মহিলা অাওয়ামীলীগের সহ-সভাপতি
ইলা বড়ুয়া আওয়ামীলীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোঃ হারুন মিয়া, উপজেলা গাউসিয়া কমিটির সাবেক সভাপতি বর্তমান ভাইস চেয়ারম্যান মাওলানা ওবাদুল হক হক্কানী, উপজেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক স্যার আশুতোষ সরকারী কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোজবাহ উদ্দীন পাপ্পু, বোয়ালখালী পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আব্দুল মান্নান রানা, উপজেলা আওয়ামীলীগ নেতা কার্তিক শীল, উপজেলা আওয়ামীগ নেতা মোঃ আমিন খান, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য রিদওয়ানুল হক টিপু, সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক নেতা মোঃ সেলিম উদ্দিন, বোয়ালখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক স ম রবিউল হোসাইন ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী হবেন বলে জানা গেছে।
বোয়ালখালী উপজেলা নির্বাচন অফিসার নুরুল ইসলাম জানান বোয়ালখালী উপজেলার মোট ভোটার সংখ্যা ১,৮০,২৪৭। বোয়ালখালী উপজেলা মোট ভোট কেন্দ্র ৭৭টি।