জাহেদুল হক
আনোয়ারা প্রতিনিধি
প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:০৭:৪২ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:০৭:৪২
আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারা উপজেলার জেকেএস উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার সকালে বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মাহমুদুল হক চৌধুরী মিঠুর সভাপতিত্বে এটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগ এডহক কমিটির সদস্য মাহফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জুঁইদন্ডী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুল জলিল আজাদ, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন ও সহ-সভাপতি মো. আবু তৈয়ব।
শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আবু ছাদেক ছিদ্দিকী, মো. নাছির উদ্দিন, খোকন চন্দ্র নাথ, সমীর কান্তি নাথ। বিদ্যালয়ের শিক্ষক মো. ইউসুফের সঞ্চালনায় ছাত্রছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন জাহেদুল ইসলাম ও সাজিয়া খানম তামান্না। বিশেষ মুনাজাত পরিচালনা করেন মাওলানা আবদুর রশিদ হেলালী। পরে পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।