চট্টগ্রাম, , সোমবার, ৯ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় চোলাই মদসহ আটক ১

প্রকাশ: ২০১৯-০১-২৮ ২৩:৫০:৫২ || আপডেট: ২০১৯-০১-২৯ ০০:৪০:৪৭

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় ১৮০ লিটার চোলাই মদসহ মোহাম্মদ আনিস (২৪) নামে একজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। আটক ব্যক্তি চন্দনাইশ উপজেলার কেশুয়া গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়। গত রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় উপজেলার বটতলী মোহছেন আউলিয়ার মাজার সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, মাদক বহনকারী একটি অটোরিকশার ইঞ্জিনে আগুন ধরে গেলে মাজারের মাঠে গাড়িটি রেখে আগুন নেভানোর চেষ্টা করে মাদক পাচারকারীরা।

এ সময় উৎসুক জনতা এগিয়ে এলে গাড়িতে বস্তাভর্তি চোলাই মদ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে এসব উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ সময় গাড়ির চালকসহ অন্যরা পালিয়ে গেলেও মাদক পাচারকারী আনিসকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *