চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ‘পুলিশ সেবা সপ্তাহ’ শুরু

প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:১১:৫২ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:১১:৫২

আনোয়ারা প্রতিনিধি: ‘পুলিশকে সহায়তা করুন, পুলিশের সেবা নিন’ এ শ্লোগানকে সামনে রেখে আনোয়ারায় ‘পুলিশ সেবা সপ্তাহ’ শুরু হয়েছে। এই সেবা সপ্তাহ আগামী ২ ফেব্র“য়ারি পর্যন্ত চলবে। এ উপলক্ষে গতকাল রবিবার দুপুরে আনোয়ারা থানা থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা সদরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে আবার থানায় এসে শেষ হয়। সহকারী পুলিশ সুপার (সদর) একেএম এমরান ভূঁইয়ার নেতৃত্বে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ, ওসি (তদন্ত) মাহবুব মিল্কী ও ট্রাফিক সার্জেন্ট মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় সহকারী পুলিশ সুপার বলেন, উপজেলার সকল মানুষ যাতে পুলিশের সেবা নিতে পারে এবং বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড বন্ধে তাঁরা যেন পুলিশকে সহায়তা করে সে জন্যই আমাদের এই আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *