চট্টগ্রাম, , মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় বন্য হাতির তান্ডব

প্রকাশ: ২০১৯-০১-২৮ ০১:২৬:৫৩ || আপডেট: ২০১৯-০১-২৮ ০১:৪৪:৫২

আনোয়ারা প্রতিনিধি: আনোয়ারায় চারটি বসতঘরে তান্ডব চালিয়েছে বন্য হাতি। গত শনিবার রাতে উপজেলার বটতলী ইউনিয়নের কালা গাজীর পাড়ায় এ ঘটনা ঘটে। এতে ঘরগুলোর দেয়ালসহ দরজা-জানালা ভেঙ্গে গেছে।
স্থানীয়রা জানান, শনিবার দিবাগত রাত তিনটার দিকে হাতির দল উপজেলার বটতলী গ্রামের নুরুল আমিন, মো. লোকমান, আবদুল জব্বার ও মো. ইউনুসের ঘরে হামলা চালায়।

হাতির অক্রিমনে ঘরগুলোর দেয়াল ও দরজা-জানালা ভেঙ্গে যায়। দীর্ঘদিন ধরে বন্য হাতির দল বটতলী ও বৈরাগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় এমন তান্ডব চালিয়ে আসছে। এ ব্যাপারে বটতলী ইউনিয়নের চেয়ারম্যান এম মান্নান চৌধুরী বলেন, হাতির বিষয়টি বন বিভাগের কর্মকর্তাদের জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *