চট্টগ্রাম, , বুধবার, ১১ নভেম্বর ২০২৬

জাহেদুল হক আনোয়ারা প্রতিনিধি

আনোয়ারায় ২০ হাজার মিটার জাল জব্দ

প্রকাশ: ২০১৯-০১-২৮ ০০:৫৯:৩৯ || আপডেট: ২০১৯-০১-২৮ ০০:৫৯:৩৯

আনোয়ারা প্রতিনিধি: সম্মিলিত বিশেষ অভিযানে আনোয়ারা উপজেলার শঙ্খনদ থেকে ২০ হাজার মিটার অবৈধ জাল জব্দ করেছে জেলা মৎস্য বিভাগ। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল রবিবার সকাল থেকে বিকাল পর্যন্ত অভিযান চালিয়ে জালগুলো জব্দ করা হয়। বিকালে জেলা মৎস্য কর্মকর্তা মো. মমিনুল হকের নেতৃত্বে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

আনোয়ারা উপজেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ হুমায়ুন মোরশেদ জানান, শঙ্খনদে অভিযান চালিয়ে ২০ হাজার মিটার জাল জব্দ করা হয়। তার মধ্যে ১০টি বিহুন্দী ও ১৫টি মশারী জাল। অভিযানের বিষয়টি টের পেয়ে জেলেরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *